জঙ্গি সংগঠনের সদস্য র্যাবের হাতে আটক
র্যাব-২ এর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর”র শীর্ষ নেতা মোঃ শাকির খান’কে দীর্ঘ ০৯ বছর পলাতক থাকার পর রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।
মোঃ শাকির খান (৪২) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। মোঃ শাকির খান (৪২) এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মোট ২টি জঙ্গি মামলা রয়েছে এবং আদাবর থানার মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাকির খান’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল ২৪/০৬/২০২৩ইং বিকালে রাজধানীর ঢাকার কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য মোঃ শাকির খান (৪২), পিতা- মৃত এছান খান, থানা- আদাবর, ডিএমপি ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জঙ্গি আসামি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে “হিযবুত তাহরীর” বাংলাদেশ শাখার আমীরের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে। গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম।তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
Link Copied