ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নাইওরী খালের ইজারা বাতিলের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৩ বিকাল ৫:২৬
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামবাসী নেত্রকোণা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান ও নাইওরী খালের ইজারা বাতিলের দাবীতে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করেন চাকুয়া গ্রামবাসী। 
 
 ২৫ জুন ( রবিবার) সকাল সাড়ে দশটার সময় অত্র উপজেলার চাকুয়া গ্রামবাসী মানব বন্ধনে খালিয়াজুরীর রানীচাপুর জল মহালের অন্তর্ভূক্ত নাইওরী খালের ইজারা বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন।    তাছাড়াও নাইওরী খালের ইজারা বাতিল চেয়ে ২৩ জুন খালিয়াজুরী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে চাইলে নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক অভিযোগ দিতে বলেন এমনটিই বললেন চাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  চাকুয়া গ্রামের অসীম বিশ্বাস। 
 
এরই ফলশ্রুতিতে ২৫ জুন ( রবিবার)  সকাল সাড়ে দশটায় নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধনে গ্রামের নেতৃবৃন্দ নাইওরী খালের ইজারা বাতিলের দাবীতে মানব বন্ধন ও বক্তব্য প্রদান করেন। 
 
এসময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অজিত বরণ সরকার,সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার সুয়েব, নব গঠিত উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. বিশ্বজিত সরকার,চাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অসীম বিশ্বাসসহ আরও অনেকেই। বক্তরা বলেন,নাইওরী খাল রানীচাপুর জলমহালের  ইজারাভূক্ত হলে চাকুয়া গ্রামের মানুষের চলাচল ও গৃহস্থালী কাজে বাঁধা সৃষ্টসহ নানা জটিলতায় পড়তে হবে চাকুয়া গ্রামের মানুষদের। নাইওরী খালটি চাকুয়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়ায় এই খালটির উপরই নির্ভর করতে হয়ে কয়েক হাজারের বসতি গ্রাম বাসীদের। এখানে কৃষি সেচ থেকে শুরু করে হত দরিদ্র পরিবারগুলির জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। 
চাকুয়া গ্রামবাসীর একমাত্র দাবী চাকুয়া গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া নাইওরী খালটি রানীচাপুর  জলমহালটি ইজারার বাহিরে রেখে খালটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন গ্রামবাসী। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন