আক্কেলপুরে ৮’শ পিস ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
জয়পুরহাটের আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ঘেরাও করে ৮’শ পিস ইয়াবাসহ সহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়। ঘটনার সময় থেকেই স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়কে আসামী করে আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।
ইয়াবাসহ আটক হওয়া গৃহবধূ সাবিনা(৩৫) ওই ইউনিয়নের অনন্তপুর পঞ্চায়েত পাড়া গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী এবং স্বামী শাহিনুর রহমান ওই গ্রামের চেলু মন্ডলের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে শাহিনুর রহমানের বাড়ি ঘেরাও করে তল্লাশী পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তার বাড়ির খাটের তোষকের নিচ থেকে ৪টি প্যাকেটে মোট ৮'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। এঘটনায় স্ত্রী সাবিনাকে ঘটনাস্থল থেকে আটক করা হয় ও স্বামী শাহিনুর রহমান বাড়িতে না থাকায় তাকে পলাতক দেখিয়ে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক ও মামলার বাদী দুলাল চন্দ্র প্রামানিক জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮'শ ’পিস ইয়াবা উদ্ধার পূর্বক সাবিনাকে আটক করা হয় । এসময় তার স্বামী পলাতক থাকায় তার বিরুদ্ধেও আক্কেলপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে’।
মামলার বিষয়টি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক নিশ্চিত করেছেন।
এমএসএম / শাফিন
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়