মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় র্যাব সদস্য নিহত, আহত ৪
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় র্যাব সদস্য রবিউল মোমিন নিহত। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পুরাতন মুকসুদপুরে র্যাবের একিট গাড়ি (খুলনা মেট্রো,অ-১১-০১০৬) ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক ( ঢাকা মেট্রো ট, ২৪-৫৯৪০) মুখোমুখি সংর্ঘষ হয়।
পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক আহত র্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো র্যাব সদস্য রাশেদ হাওলাদার, মিলন এবং র্যাবের কার্পেন্টার আবুল কালাম,অটোভ্যানযাত্রী আকমল।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করে জানান, র্যাব ১০৬ খুলনার একটি গাড়ি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে পুরাতন মুকসুদপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৪জন র্যাব সদস্য ও একজন ভ্যান যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্র্যাক আটক করা হয়েছে কিন্তু চালক এবং হেলপার পালিয়ে গেছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।
শাফিন / শাফিন
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied