পদ্মায় ধরা পড়লো সাড়ে ১২ কেজির বোয়াল
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ ধরা পরেছে বলে জানা গেছে। উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের ভেশালে মাছটি ধরা পরে।
মাছ ব্যবসায়ীরা জানান, রোববার দিবাগত মধ্য রাতে হারুকান্দি ইউনিয়ন সংলগ্ন পদ্মায় মাছটি ধরা পরে। পরে সকালে শ্যামল হালদার মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়ৎ এ নিয়ে আসেন। আড়ৎ থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু।
সুমন রাজবংশী বলেন, “সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল। ১৩ হাজার দুইশ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি। আড়তের কাজে ব্যস্ত থাকায় মাছটি পবন ও তপার কাছে রেখেছি। তবে আরো বেশি দামে অনেকে কিনতে চেয়েছেন "।
শ্যামল হালদার বলেন, পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২শ টাকায় বিক্রি করেছি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied