ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে সাংবাদিকতা হুমকির মুখে; থানায় জিডি


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ১১:০

ঢাকা জেলার সাভারে কর্মরত বিভিন্ন সংবাদকর্মীদের নামে রটনা সহ ভুল ও মিথ্যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল।

কখনো ফেইক আইডি বা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলে সম্মানহানিরকর বিভিন্ন মিথ্যে অপপ্রচার করে চলছে। এমনি এক ঘটনার শিকার হয়েছে সাভারে কর্মরত ৩ জন সংবাদকর্মী। ভোরের খবর পত্রিকার চিফ রিপোর্টার কেএম সবুজের নামে প্রথমে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চে গুয়েভারাভারা ও বিদ্রোহী কমরেড নামীয় ফেক আইডি দিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে আসছিলো। সেই সাথে অনিবন্ধিত বিভিন্ন নিউজ পোর্টাল নিজেরা তৈরি করে সেখানে মিথ্যে সংবাদ প্রচার করে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষূন্যে সচেষ্ট। এমন একটি অপ্রত্যাশিত নিউজ পোর্টালের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন দৈনিক বাংলা ৭১ এর ষ্টাফ রিপোর্টার প্রদীপ ঘোষাল ও দৈনিক সকালের সময়ের ঢাকা জেলা প্রতিনিধি ইমাম হোসেন।

গত রবিবার(২৫ জুন) বিকেলে সশরীরে উপস্থিত হয়ে সাভার মডেল থানায় তারা পৃথক দুইটি সাধারন ডায়েরী করেন। যাহার নং ১৮৯১ ও ১৮৯৩। সাধারণ ডায়েরীতে উল্লেখ্য, গত ২৫ জুন দুপুর ১ ঘটিকায় দৃষ্টি গোচর হয় দৈনিক নতুন দিগন্ত নামীয় অনলাইন পোর্টালে আশুলিয়ায় জিয়া সাইবার ফোর্সের এজেন্টরা রাষ্ট্র বিরোধী কার্যক্রমে সক্রিয় নামক সংবাদ প্রচারে গনমাধ্যমে কর্মরত কে এম সবুজের নাম এবং ছবি ব্যাবহার করা হয়। যে পোর্টাল টি থেকে সংবাদ প্রচার করা হয়েছিলো সেটির প্রকাশক এবং সম্পাদক উল্লেখ করা হয় দৈনিক সকালের সময় ঢাকা জেলা প্রতিনিধি ইমাম হোসেন নাম এবং নির্বাহী সম্পাদক হিসেবে উল্লেখিত দৈনিক বাংলা ৭১ এর ষ্টাফ রিপোর্টার প্রদীপ ঘোষাল (তপু)।

সাধারন ডায়েরিতে তারা উল্লেখ করেন এ নামসর্বস্ব নিউজ পোর্টাল কে বা কাহারা ক্ষতি সাধনের লক্ষে তাদের নাম জড়িয়ে এমন কার্যকালাপ করে চলছে,নিরাপত্তা ও অপপ্রচার রোধে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের শাস্তি কামনা করেন তারা। উল্লেখ্য গত ১০ জুন দৈনিক বানী নামক কথিত পোর্টালে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মোঃ ইমাম হোসেনের  ব্যক্তিগত সন্মান হানিকর নিউজ প্রকাশিত হয়। এই বিষয়ে কোর্টে মামলা প্রক্রিয়াধীন। একই সুত্রে গাঁথা বলে মনে হচ্ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) সাব্বির আহমেদ বলেন, দুজন সংবাদ কর্মীর সাধারন ডায়েরির ব্যাপারে জানতে পেরেছি,তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে প্রদীপ ঘোষাল (তপু) বলেন, দীর্ঘদিন যাবৎ সাভার ও আশুলিয়ায় সংবাদকর্মী, রাজনৈতিক নেতা, প্রসাশনের বিভিন্ন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যাবহার করে কিছু ব্যাক্তি ফেক আইডি খুলে মিথ্যে ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সকলের সম্মান নষ্ট করছে। শুধু তাই নয় সংবাদ কর্মীদের ভিতর কোন্দল সৃষ্টি করতে বিভিন্ন নামে পোর্টাল খুলে মিথ্যে সংবাদ প্রচার করে চলছে,যা মারাত্মক অন্যায়। তবে দ্রুত দোষীদের শনাক্ত করে প্রসাশন ব্যাবস্থা গ্রহন করবে। তা না হলে সাংবাদিকতা হুমকির মুখে পতিত হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার