পাইকগাছায় ব্যাবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
খুলনার পাইকগাছায় এক মসলা ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যা কান্ডের ঘটনায় সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অনুকূল মন্ডলের ছেলে অনুপ মন্ডল (২৮) রবিবার রাতে বাড়িতে না আসলে তার ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সোমবার(২৬জুন) সকালে বাড়ির পাশে পরিত্যক্ত ভিটায় অনুপকে গলা কাটা অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন। তবে কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।
দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, অনুপ একটা ভালো ছেলে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয় লোকজন গলাকাটা অবস্থায় তাকে দেখতে পায়। তবে কি কারনে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন নিহতের বাবা।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘হত্যার বিষয়টি তদন্ত চলছে। লাশের সুরতহাল শেষে সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা কান্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
এমএসএম / এমএসএম
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
Link Copied