কুমিল্লা সদরে সেলাই মেশিন ও ঈদ উপহার দিয়ে ১ হাজার পরিবারের পাশে দাড়ালেন আলী আকবর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বেগম করফুলেরনেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবরের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ সামগ্রী ও ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) বেলা ১১ টায় কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলা বেগম করফুলেরনেছা এয়াতিম খানা প্রাঙ্গনে সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও আশে পাশে এলাকায় প্রায় ১ হাজার হত দরিদ্রদের মাঝে চাল, সেমাই, চিনি, তৈল ও মসল্লাসহ ১০ আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর।
এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশে পাশের এলাকার সমাজে শিক্ষিত বেকার মহিলাগনের জন্য আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে প্রায় ৫০ টির অধিক সেলাই মেশিন বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি মোঃ আলী আকবর তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও তার আশে পাশের এলাকায় সু্বিধা বঞ্চিতদের খুঁজে খুঁজে তাদেরকে আত্ম নির্ভরশীল হওয়ার জন্য তাদের পাশে থেকে কাজ করতে চাই।
এছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া ব্যক্তিদের পাশা পাশি কিছু হত দরিদ্রের পাশে থেকে আমি সামান্য ঈদ উপহার তুলে দিয়ে তাদের পরিবারে হাসি ফুটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সামনে নির্বাচন আসছে, দেশের উন্নয়ন ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার সরকার গঠন করার সুযোগ করে দিন। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক ও শেখ হাসিনার একজন বিশ্বস্তকর্মী হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
আপনাদের ভালবাসা ও সহযোগিতা পেলে কুমিল্লা সদরকে একটি আধুনিকায়ন করে তুলবো ইনশাআল্লাহ।
এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied