নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধীদের প্যান্ডেল ভাঙচুর ২ ঘন্টা সড়ক অবরোধ
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্যান্ডেল ভাংচুর করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শতাধিক প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা৷ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধমুক্ত হয় সড়কটি।
জানা যায়, ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য জোয়াড়িয়া ইউনিয়নের চন্ডিপুরে সরকারি খাস জমির ওপর প্যান্ডেল তৈরি করে স্থানীয় সংগঠন ‘জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয় ও বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র’।সংগঠনের কর্মকর্তারা সকালে অনুষ্ঠানস্থলে এসে দেখেন প্যান্ডেল ভাংচুর করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে।
এ সময় প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষকেরা জানায়, ভোরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলামের নেতৃত্বে খামার কর্মীরা এই প্যান্ডেল ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে আসা প্রতিবন্ধীরা ও তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল সংলগ্ন আঞ্চলিক সড়কের ওপর বসে পড়ে। এতে উভয় পাশে যানবাহন আটকে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুই ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সংগঠনের পরিচালক শরিফুল ইসলাম মানিক জানান, প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী বিতরণের জন্য আবেদন সহ পূর্ব অনুমতি নিয়ে প্যান্ডেল করা হয়। কিন্তু ভোরে সহকারী খামার ব্যবস্থাপকের উপস্থিতিতে খামার কর্মীরা তা ভেঙ্গে দেয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম জানান, সকালে এসে দেখি প্রতিবন্ধীদের জন্য আনা সেমাই-চিনি সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে। এ ধরণের ধৃষ্টতা তার মতো সরকারি কর্মকর্তার দেখানো উচিত হয়নি। এ ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন তিনি।
সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম জানান, আমি আমার কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড