ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গুইমারায় এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৬-৬-২০২৩ বিকাল ৫:৮

 খাগড়াছড়ি জেলার গুইমারায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুরে গুইমারা উপজেলা পরিষদের হলরুমে উপজেলার এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে একশত মেট্রিক টন খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় গুইমারা থানার ওসি রাজিব কর, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমাসহ উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, জেলা প্রশাসক স্যারের দেয়া বরাদ্দ গুইমারা উপজেলার এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এবার চেষ্টা করেছেন, দূর-দূরান্তের প্রতিষ্ঠান, যারা সরকারি সাহায্যের বাইরে থাকে তাদেরকে দেওয়ার। এমন অনেক প্রতিষ্ঠান এসেছে যারা এই প্রথমবার সরকারি সাহায্য পেলো। প্রত্যেকেই দারুণ খুশি এবং এই আনন্দ সামনে তাদের চলার পথে সাহস যোগাবে বলে তিনি বিশ্বাস করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক