মোহাম্মদপুর থেকে ১৮ বছরের একটি মেয়ে ১৯ দিন ধরে নিখোঁজ
রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৯ দিন ধরে মিম আক্তার নামে একটি ১৮ বছরের মেয়ে নিখোঁজ হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকা থেকে গত ৯ জুন মিম আক্তার (১৮) নামে নিখোঁজ হলে ১৯ দিন পার হয়ে গেলেও এখনো তার খোঁজ মিলেনি। রায়েরবাজার এলাকায় খোঁজ নিয়ে জানা যায় গত ২/৩ মাস আগে ,মেয়েটির একটি ছেলের সাথে তাদের বিবাহ দেওয়া হয়েছিল সংসার ও ঠিকঠাক মতো করে চলছিলো কিন্তু গত ৯ জুন কাউকে কিছু না বলে হটাৎ নিখোঁজ হন নিজ বাসা থেকে মিম আক্তার। এবিষয় গত ১২ জুন মোহাম্মদপুর এবং হাজারীবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি(জিডি এন্ট্রি) করা হলেও এখনো তার খোঁজ মিলেনি।
হাজারীবাগ থানা জিডি নং (৭৪১)
এবিষয় মিমের মা সকালের সময়কে বলেন, মেয়েকে খুজতে খুজতে আমি প্রায় পাগল হয়ে গেছি ,প্রশাসনের কাছে একাধিক বার গিয়েছি কিন্তু আমার মেয়েকে এখনো খুজে পাচ্ছিনা। গত কয়েকদিন আগে ১৬ জুন র্যাব-২ এর কাছে মেয়ের সন্ধান চেয়ে আবেদন করেছি। দিয়েছি দেওয়ালে দেওয়ালে পোস্টার। তারপর ও মেয়েকে খুঁজে পাচ্ছি না। পোস্টারে লেখা হয়..৯ জুন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় রায়ের বাজার ইদ্রিস খান রোড, মোহাম্মদপুর থেকে একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম: মিম আক্তার। গায়ের রং ফর্সা। যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিষেশ ভাবে অনুরোধ করা হলো । এতোকিছু করার পরেও আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। সুমি বেগম আরও বলেন, আমরা এর আগে দেখেছি র্যাব মানুষের কল্যাণে কাজ করে কিন্তু আমি গত ১৬ জুন মোহাম্মদপুর বসিলা র্যাবের অফিসে গিয়ে আমার মেয়ের নিখোঁজ খবরটা দিয়ে আসলাম কিন্তু এখনো আমার মেয়েকে খুঁজে পেলাম না। এ বিষয় র্যাব-২ এর এক কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, নিখোঁজের বিষয় গুলো আমরা খুব দ্রুত অভিযান করে থাকি,কিন্তু অনেক সময় ক্লু লেস হয়ে থাকলে একটু সময় লাগে।
শাফিন / শাফিন
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied