ঢাকায় ১৪০ মিমি বৃষ্টিপাত, সারাদিন অব্যাহত থাকার আভাস
দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। রাজধানীতে সকাল ৯টা পর্যন্ত ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটিকে অতি বৃষ্টি বলছেন তারা।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, ঢাকায় আজ থেমে থেমে দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের ছয় বিভাগে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এটি সারা দিন অব্যাহত থাকতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটি বহাল থাকবে।
এমএসএম / এমএসএম
আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন শুরু: ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি
রাষ্ট্রপতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক : তথ্য প্রতিমন্ত্রী
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক
নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন