ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন মানুষজন
ঈদের ছুটি শেষে গত ২ জুলাই অফিস-আদালত খুলেছে। জীবিকার তাগিদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা আবারও শহরে ফিরে আসছেন। যাদের অফিস গত রোববার ছিল, তাদের অনেকেই ঢাকায় ফিরেছেন শনিবার রাতেই। এখন ফিরছেন পরিবারের অন্য সদস্যরা।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সারি সারি বাস টার্মিনালে প্রবেশের অপেক্ষায় আছে। আবার যেসব বাস ঢাকায় প্রবেশ করতে দেরি হয়েছে সেসব বাস যাত্রী নামিয়ে যার যার পার্কিংয়ে ফিরে যাচ্ছে।
মূলত দূরপাল্লার বাসগুলো রাত ১১টার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। ওইসব বাসগুলো ভোর পাঁচটার পর থেকে ঢাকায় প্রবেশ করতে শুরু করে। মোটামুটি সকাল ৮টার মধ্যেই সব বাস ঢাকায় প্রবেশ করে।
মাদারগঞ্জ থেকে আসা রাজিব পরিবহনের যাত্রী আসিফুর রহমান বলেন, বাবা সরকারি চাকরি করেন। গত শনিবার রাতেই তিনি ঢাকায় ফিরেছেন। আমি, মা এবং ছোট বোনকে নিয়ে আজ ঢাকায় ফিরলাম।
সরিষাবাড়ী থেকে আসা মৌসুমি এক্সপ্রেস বাসের যাত্রী জাহিদ আহসান বলেন, গতরাতে আড়াইটায় বাসে উঠেছিলাম। চাকরিজীবীদের মতো রবিবারে কোন কাজ না থাকায় দ্রুত আসা হয়নি। তাই আজকে ঢাকায় ফিরলাম। ঈদ পার হয়ে গেল ভাড়াটা এখনও বেশি নিচ্ছে। সাধারণ সময় সরিষাবাড়ী থেকে এই বাসে ঢাকায় আসি ৩৫০ টাকায়, আজ নিয়েছে ৫০০ টাকা।
বগুড়া থেকে একতা বাসে আসা শাহরিয়ার আহমেদ শুভ বলেন, ঈদের পরে চাকরিজীবীদের মতো ঢাকায় ফেরার তাড়া ছিল না। পরিবারের সঙ্গে বাড়িতে আরও কয়েকটা দিন বেশি কাটিয়ে আসলাম। হয়তো ঢাকায় আবার কাজের প্রেসারে পড়ে বাড়ি যেতে ২-৩ মাস সময় লাগতে পারে।
ময়মনসিংহ থেকে এনা বাসে আসা ফাতেমা আক্তার বলেন, আমি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের প্রায় সপ্তাহখানেক আগে বাড়ি গিয়েছিলাম, আজ ফিরলাম। সুযোগ পেলে বাড়ি যেতে পারি, তাই সব সময় বাড়ি যাওয়ার তাড়া থাকে না। পথে আসতে কোন ঝামেলা হয়নি। তেমন কোন যানজটও ছিল না। যেতে আসতে কোনো অসুবিধা হয়নি।
এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৯ জুন (বৃহস্পতিবার)। সেই হিসেবে বুধবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নির্বাহী আদেশে একদিন আগে মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করা হয়। এর বাইরে শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে কর্মজীবীরা ঈদে পাঁচ দিন ছুটি কাটিয়েছেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত