দিল্লিতে বাড়ল লকডাউন
করোনা সংক্রমণ রোধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জি২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে লকডাউন চলবে আগামী ৭ জুন পর্যন্ত। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার লকডাউন শেষ হওয়ার কথা ছিল।
ভারতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু অপরিবর্তিত। শনিবার দেশটিতে মারা গেছে তিন হাজার ৬১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।
একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দুই কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত দেশটিতে ২১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।
রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৮৭৪ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৩৯ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক