ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সেই মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৭-২০২৩ দুপুর ১০:৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিমের (২৪) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। 

স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত সোমবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও বিষয়টি পরে জানাজানি হয়।

মোস্তাকিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। এ ঘটনার পর কারাগার থেকে বের হয়ে তিনি নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটিতে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে ওসি নাজিম উদ্দিন এবং এসআই আবদুল আজিজকে ঘটনার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। 

এদিকে, মোস্তাকিমের স্ত্রী হাবীবা আক্তারের দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়- ২০২২ সালের ২৬ অক্টোবর মোস্তাকিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন মোস্তাকিম। তারই ধারাবাহিকতায় গত ১১ জুন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জোরপূর্বক স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর  ১৭ জুন স্ত্রীর বাড়িতে গিয়ে মোস্তাকিম আবার যৌতুকের টাকা দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে মোস্তাকিম স্ত্রীকে মারধরও করেন।

বাদীপক্ষের আইনজীবী এম জাফর আলম বলেন, স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে মোস্তাকিম নামে একজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ