ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৫-৭-২০২৩ বিকাল ৬:১৩

পঞ্চগড়ে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। মামলাটি মিথ্যা দাবি করে এর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদ সম্মুখে ভাউলাগঞ্জ-পঞ্চগড় সড়কে প্রায় দেড় শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মামলার নথি ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত ৩ জুন সন্ধ্যা ৭টার দিকে একই ইউনিয়নের তিস্তাপাড়া বানিয়াপুর এলাকার সফিকুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ও চিলাহাটি ফায়ার সার্ভিসের পৃথক দুইটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সফিকুল ইসলামের পুরো বাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তিনি। সফিকুল ইসলাম ছাড়াও পার্শ্ববর্তী দুইজন প্রতিবেশীর বাসাতেও আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে কেউ নিশ্চিত হতে পারেনি।

এই ঘটনায় গত রবিবার (২ জুলাই) সফিকুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী এবং আত্মীয় মজিবুল ইসলামের ছেলে আব্দুল কাদের ও আব্দুল কাদেরের ছেলে সৈয়াইব ইসলাম বাপ্পীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়,  ভুক্তভোগী বাবা-ছেলের ভাউলাগঞ্জ ও ফুলবাড়ি বাজারে পৃথক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ঘটনার সময় তারা নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এমনকি সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের বাড়িতে আগুন ছড়াতে শুরু করলে ঘরের আসবাবপত্র দ্রুত সরিয়ে নেওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

মানবন্ধনে ভুক্তভোগী বাবা-ছেলে বলেন, আমাদের নিকটতম প্রতিবেশী এবং আত্মীয় তারা। অগ্নিকাণ্ডে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমরা মর্মাহত। তবে এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আদালতে মামলা দায়েরের বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন। অগ্নিকাণ্ডের সাথে আমরা জড়িত থাকলে আজ এতগুলো মানুষ এই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে আসতেন না।

এই বিষয়ে মামলার বাদী সফিকুল ইসলাম বলেন, এর আগেও আমার এবং আমার ভাইদের বাড়ির পাশের খড়ের গাদায় অগুন লাগার ঘটনা ঘটেছিল। সর্বশেষ বাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি তারাই ধারাবাহিকতায় ঘটেছে। এইসব ঘটনায় তারা জড়িত না থাকলে দূরের মানুষ এসে এমনটা করবে না।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে আদালত থেকে এই বিষয়ে এখনো কোন নির্দেশনা আসেনি আমাদের নিকট।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার