ফটিকছড়িতে সেবা ক্লিনিক সিলগালা
ফটিকছড়ি সদরের সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ করার জন্য সিলগালা করা হয়েছে।
৫ জুলাই (বুধবার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। এসময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন,ক্লিনিকটির লাইসেন্স প্রক্রিয়ার মধ্যে একটি সম্পন্ন হয়েছিল, অন্য একটি প্রক্রিয়াধীন ছিল। এরমধ্যেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে ক্লিনিকটিকে সিলগালা করা হয়েছে। লাইসেন্স সম্পন্ন করতে পারলে এটি আবার খুলে দেয়া হবে।।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, সেবা ক্লিনিকের লাইসেন্স না থাকায় ৫হাজার টাকা অর্থদন্ড এবং সিলগালা করে দেয়া হয়েছে।
উল্লেখ্য উক্ত ক্লিনিকে গত ৪ জুলাই ভুল চিকিৎসায় বাচ্চাসহ জান্নাতুল রিনা (২৫)নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ ওঠেছে।
এই ঘটনায় ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ক্লিনিকটি লাইসেন্স ছাড়া এতদিন কিভাবে উপজেলা সদরে পরিচালিতা হল তা নিয়ে এলাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied