খানসামায় টিনবোঝাই ট্রলির সাথে ভ্যানের সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের খানসামায় টিনবোঝাই ট্রলির সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে মহসিন আলী (২২) একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর ছিমনিভাটায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মহসিন আলী (২২) খানসামা উপজেলার সুবর্ণখুলি গ্রামের আজি মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
দুর্ঘটনায় আহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তবে জানা গেছে, তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক ছিলেন এবং তারা ওই ভ্যানের যাত্রী ছিলেন।
ঘটনার বিষয়ে স্থানীয় সম্রাট সকালের সময়কে জানান, একটি টিনবোঝাই ট্রলি রাতে খানসামা বাজারের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহত দুজনকে উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মহসিন আলীকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, টিনবোঝাই একটি ট্রলির ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ট্রলিটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied