ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে মোবাইল কোর্টে অভিযান, ৬ লক্ষ টাকার জাল জব্দ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৩ বিকাল ৬:২৪

নওগাঁর আত্রাইয়ে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার আত্রাই গুর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের সার্বিক সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। অভিযানে ১৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার প্রায় দৈর্ঘ্য ৪৫০০ ফুট, আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। পরে জব্দকৃত জাল প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষা দেশের প্রচলিত মৎস্য আইন অনুযায়ী কোন প্রকার কারেন্টজাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এবং নদীতে অবৈধ বাঁশের ঘের বা বানা দিয়ে মাছ শিকার, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকারসহ সকল ধরনের মাছ শিকার  বন্ধের জন্য আমাদের এই মোবাইল কোর্ট অভিযান করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মীর মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী প্রাগ্ৰামার সানজিদ হোসেন শিশির, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব