আলীকদম বিজিবি’র উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক ও সহায়তা সামগ্রী বিতরণ
পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় ৫৭ বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) এর উদ্যোগে অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী, নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৫৭ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এইসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাবেদ (পিএসসি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন মশিউর রহমান। ছাগল, নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণের সময় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক সহ, মেডিক্যাল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে আলীকদম উপজেলা সদর এলাকার স্থানীয় অসহায় ও দুঃস্থ ২৯টি প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে ১৩টি পরিবারকে ১৩টি ছাগল, ১৪টি পরিবারকে নগদ অর্থ বাবদ ৮৫ হাজার টাকা এবং ২জন প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইল চেয়ার দেয়া হয়েছে। সর্বমোট ২৯টি পরিবারকে বিশেষ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সমাজের অসহায়, হতদরিদ্র, দুঃস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ভবিষ্যতেও আরও দৃঢ় পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied