ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৬-৭-২০২৩ বিকাল ৫:৩

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে আকাশ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত বুধবার সকালে উপজেলার দামলা এলাকার একটি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা সূত্রে জানা গেছে, দামলা এলাকার রিপন শেখের দোকানের কর্মচারী আকাশের সাথে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি প্রেমিকার সাথে মনোমানিল্যের জের ধরে আকাশ করে। সে ঝিনাইদহের সাতপুকুর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রায় ৮ বছর ধরে রাঢ়িখালের তিনদোকান বাজারের রিপন শেখের বাবা-মা জুয়েলার্সের কর্মচারী হিসাবে কাজ করে আসছিল। মঙ্গলবার রাত ১ টার দিকে আকাশ তার বন্ধু মো. আব্দুল খানের সাথে মোবাইল ফোনে অস্বাভাবিক কথা বলে ফোন কেটে দেয়। পরদিন সকালে স্থানীয়রা লাল শার্ট পেচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় আকাশের লাশ দেখে পুলিশে খবর দেয়। শ্রীনগর থানার ডিউটি অফিসার জানান, এসআই জুবায়ের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান