শরণখোলায় রাজনৈতিক সংঘাত বন্ধে সর্বদলীয় সভা অনুষ্ঠিত
“সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই ” প্রতিপাদ্য বিষয় নিয়ে শরণখোলায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সর্ব দলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন কমিটির সমন্বয়ক ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। সভায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকায় শান্তি প্রতিষ্ঠায় করনীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ আকন, উপজেলা বিএনপি আহবায়ক মতিয়ার রহমান খান, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল প্রমুখ।
সভা পরিচালনা করেন সহযোগী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক সুকুমার মন্ডল। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত