ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সৌন্দর্য রক্ষায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৭-২০২৩ বিকাল ৫:১১

পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলা সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে প্রত্যেকটি জেলা ও উপজেলায় উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল। ইতোমধ্যেই রাঙামাটি শহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাঙামাটি পুলিশ প্রশাসন।

গত বুধবার (৫ জুন ২০২৩) সকাল থেকে শুরু হয়েছে রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা বনরূপা ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান। এসময় অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ ইমরান ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন।

এসময় তারা হ্যাপীর মোড় থেকে বনরূপার ফরেস্ট রোড পর্যন্ত অভিযান পরিচালনা করেন এবং রাস্তার দুপাশে ফুটপাতের ভাসমান দোকানগুলো উঠিয়ে দেন। এসময় পুলিশ কর্মকর্তারা জানান, শহরের সৌর্ন্দয রক্ষা ও ফুটপাত দখল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক