ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

খতিয়ান হাতে লিখে পরিবর্তন করায় জমি ক্রেতার জেল ও জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৬-৭-২০২৩ রাত ১১:৩০

জয়পুরহাটের আক্কেলপুরে জমি খারিজের জন্য আবেদনপত্রের সাথে সংযুক্ত খতিয়ান হাতে লিখে পরিবর্তন করার অপরাধে এক জমির ক্রেতাকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপরে আক্কেলপুর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। এসময় ওই জমির ক্রেতা উপজেলার তিলকপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আলিমুদ্দীনের ছেলে কামরুজ্জামানকে (২৯) নামজারির জন্য দাখিলকৃত খারিজ খতিয়ান হাতে লিখে খতিয়ান পরিবর্তন করার মাধ্যমে সরকারি কাজে বাধা সৃষ্টি অপরাধে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শত টাকা জরিমানা করা হয়েছে।
আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন জানায়,‘খতিয়ান একটি গুরুত্বপূর্ণ সরকারি কাগজ। এটি যে কোন উপায়ে পরিবর্তন করা আইনত দন্ডনীয় অপরাধ। এটি কোন ভাবেই পরিবর্তন করা যাবেনা। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ