ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ৩:৫৮

করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির জনগণ। শনিবার রাজধানী রিও ডি জেনিরোর কেন্দ্রস্থলে প্রায় ১০ হাজার লোক মাস্ক পরে রাস্তায় বিক্ষোভ করছিল। তারা ‘বলসনারো গণহত্যা’ কিংবা ‘বলসো ভাইরাস দূর হও’ বলে শ্লোগান দিচ্ছিল। রোববার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনার সংক্রমণ ছড়িয়ে পরার পর থেকেই বলসোনারোর জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

শনিবার বিক্ষোভের আয়োজন করেছিলো বামপন্থী রাজনৈতিক দল, ইউনিয়ন এবং তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলো। রাজধানী ব্রাসিলিয়া এবং রিও ডি জেনিরোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।

কিন্তু উত্তর-পূর্ব শহর রেসিফে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে হাজার হাজার মাস্ক পরা মানুষ অবরুদ্ধ করে রাখে। একটি বড় বেলুনে বলসোনারোকে ভ্যাম্পায়ার হিসেবে চিত্রিত করা হয়েছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের