দুমকিতে নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছা শ্রমে পৌনে এক কিমি রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজারের পাশ দিয়ে দক্ষিণ দিকে আ: মজিদ ঘরামীর বাড়ি পর্যন্ত প্রায় পৌনে এক কিমি রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এ রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেয় পবিপ্রবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমির হোসেন। তিনি সর্বপ্রথম ওই এলাকার ভুক্ত ভোগীদের চলাচলের সুবিধার জন্য রাস্তা নির্মাণের দুই পাশের জমির মালিকদের কাছ থেকে জমি সংগ্রহ করেন, জমি দাতা ইঞ্জিনিয়ার আমির হোসেন, লিটন চন্দ্র শীল, আনিসুর রহমান, কালাম গাজীসহ অনেকে।
গত ৩বছর পূর্বে এরাস্তাটির কাজ শুরু করে বর্তমানে চলমান রয়েছে, নির্মাণ কাজে আর্থিক সহায়তা করেছেন আরিফুর রহমান, আঃ সালাম গাজী, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন মাষ্টার, রমেশ চন্দ্র শীল, দিলীপ কুমার, মিজানুর রহমান সহ আরো অনেকে। এছাড়াও ইতিমধ্যে বিআরডিবি রাস্তাটি নির্মানের জন্য ৬০হাজার টাকা অনুদান দিয়েছে।
উল্লেখ্য অত্যন্ত জনবহুল উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের চলাচলের এক মাত্র মাধ্যম এরাস্তাটি দিয়ে দৈনিক প্রায় পাঁচ সহস্রাধিক পথচারী যাতায়াত করে। পবিপ্রবি, সরকারি জনতা কলেজ, সৃজনী বিদ্যানিকেতন সহ প্রায় ডজন খানেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অফিস, ব্যাংক ও ব্যাবসায়িদের অনেক দুর্ভোগ পোহাতে হয় যাতায়াতে। বিশেষ করে বর্ষার দিনে মহিলা ও শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এব্যাপারে ভুক্ত ভোগীদের মধ্যে খলিলুর রহমান বলেন, আমরা রাস্তার দু'পাশের সবাই মিলে সাধ্যমত আর্থিক সহায়তা ও শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করছি যাতে দ্রুত এলাকার সর্বস্তরের মানুষের ভোগান্তির লাঘবহয়।
রাস্তাটি নির্মানের উদ্যোক্তা পবিপ্রবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমির হোসেন বলেন, ইতিমধ্যে আমার ঐকান্তিক প্রচেষ্টায় ও এলাকার সকলকে নিয়ে নিজস্ব অর্থায়নে ও শ্রমে রাস্তা নির্মাণের কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে স্হানীয় সরকার মন্ত্রণালয়ের রাস্তার আইডি নাম্বার পড়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied