অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ কি না বলা কঠিন
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামেনি বাংলাদেশ। মঙ্গলবার থেকে প্রথমবারের মতো একটি সিরিজ খেলবে দুই দল। তবে প্রথম এই সিরিজটিই বেশ বড়, হবে ৫টি টি-টোয়েন্টি। অনেক অপেক্ষার এই সিরিজে নেই অজিদের বেশ কিছু তারকা ক্রিকেটার।
ঘরের মাঠের এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর সবচেয়ে বড় সুযোগ মনে করছেন বাংলাদেশের অনেকে। সোমবার সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে জানতে চাওয়া হয়েছিল এ বিষয়ে তার ভাবনা। তিনি বলছেন, সবচেয়ে বড় সুযোগ কি না তা বলা কঠিন।
মাহমুদউল্লাহ বলেন, ‘সেরা সুযোগ কি না সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে।’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ফরম্যাটেই সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। ওই সিরিজের পরপরই এবার অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজের আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগবে বলে মনে করেন রিয়াদ।
তিনি বলেন, ‘আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। আমরা জিম্বাবুয়েতে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসও আছে। এখন আমরা অপেক্ষায় আছি যেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।’
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো