ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ওষুধের দোকানে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযান


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-৮-২০২১ বিকাল ৬:২৭
জয়পুরহাটের আক্কেলপুরে ওষুধের দোকানে পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ জব্দ করা হয়।
 
সোমবার (২ ‍আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে মেয়্যুদোত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহিন ওষুধ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রেলগেট তিন মাথা মোড়ের ওষুধ ব্যবসায়ী রাব্বি হায়দার চৌধুরীর দোকানে এবং রেলস্টেশন সংলগ্ন আতোয়ার রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ, রেজিস্টেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ রাখার দায়ে ৫ হাজার এবং একই অপরাধে রাফি ফার্মেসির মালিক রবিউল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।
 
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তর জয়পুরহাটের ড্রাগ সুপার মোকছেদুল আমিন। এ সময় দোকানগুলো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান বলেন, ওষুধ যেমন মানুষের জীবন রক্ষা করে, মেয়াতোত্তীর্ণ ওষুধ তেমন জীবনহানি ঘটায়। এ ধরনের অপরাধ করলে কোনো ছাড় দেয়া হবে না। ওষুধগুলো জব্দ এবং জরিমানা করে তাদের কঠোরভাবে সর্তক করা হয়েছে। ‍এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ