ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৮-২০২১ বিকাল ৭:৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম সোমবার (২ আগস্ট) কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধুর ম্যুরালসহ মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি বুদ্ধিজীবী সৌধ, শহীদ মিনার ও প্রত্যয়-৭১-এ পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, প্রফেসর ড. এ কে ওবায়দুল হক, প্রফেসর ড. মো. মাসুদার রহমান, প্রফেসর ড. একেএম মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি কোষাধ্যষের দায়িত্ব গ্রহণের পর তাকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, হিসাব অফিস, পরিবহন অফিস, প্রক্টর অফিস, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি এবং আইকিউএসি অফিসসহ অন্যান্য অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর তিনি সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে কিভাবে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত