গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৩, আহত-৩০
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩০ জন গুরুতর আহত হয়। শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কাটাখালি বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের জহুরুল ইসলাম (৪৫) ও অন্য আরো দুইজন জাহিদ-২৫ ,ধাপেরহাট, তার স্ত্রী, ঝর্না-২২ সহ আরো ৩০ জন আহত হয়।স্থানীয়রা জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ও রংপুরের ধাপের হাট থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি একটি ট্রাক গোবিন্দগঞ্জের বালুয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে ওপর থাকা তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে বাস-ট্রাকে থাকা আরও ৩০ জন যাত্রী গুরুতর আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ করছেন। এছাড়া থানা পুলিশের সাথে স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দিয়েছেন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বগুড়া শমেক হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঢাকা হতে রংপুরগামী শ্যামলী পরিবহন(ঢাকা মেট্রো-ব-১৪৮০৪৩) ও অপরদিক হতে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪২৯০৩)
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার