চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের একদিন পর মাছের প্রজেক্ট থেকে শনিবার দুপুরে জালাল আহমদ (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের কাপড়চতলীর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পরিবার সুত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ জুলাই) সকালে তরকারী বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়ী সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে নেতড়া রাস্তার মাথা এলাকায় একটি মাছের প্রজেক্টে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সনাক্তের পর নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকায় মাছের প্রজেক্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লোকটির মৃগি রোগ ছিলো বলে জানতে পেরেছি। মৃগি রোগের কারণে পানিতে পড়ে অথবা প্রজেক্টের পাশের জায়গায় কচুর লতি তুলতে গিয়ে সাপে কাটার ফলে তার মৃত্যু হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন