ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক জারিফ গ্রেপ্তার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ১:৫১
রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের ছাদে নিয়ে  ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বরিশালে অভিযান চালিয়ে  আসামি মাহাদি হাসান জারিফ (২৫) কে, গ্রেফতার করা হয় বলে সূত্রে জানা যায়।তিনি আদালতে ১৬৪ ধারা অনুযায়ী ধর্ষণের কথা স্বীকার করেছে আদালতে,পরবর্তীতে আদালত আসামীকে জেল হাজতে প্রেরন করেন।
 
গত সোমবার ৩ জুলাই সন্ধ্যার ঘটনায় ওই ছাত্রী নিজেই থানায় গিয়ে অভিযোগ করেন। পরে মামলা করেন তার বাবা। এর পর থেকেই মাহাদিকে গ্রেফতার অভিযান শুরু করে পুলিশ। ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম,সকালের সময়কে, মুঠোফোনে বলেন, ধানমন্ডিতে একটি মেয়ে ধর্ষণের শিকার হলে এ বিষয় ধানমন্ডি থানায় একটি মামলা হয় কিন্তু বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে আসামী পলাতক থাকে পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার ঠিকানা জানতে পারি আসামি বরিশাল জালকাঠি এলাকায় অবস্থান করছেন পরবর্তীতে বৃহস্পতিবার রাতে বরিশাল ঝালকাঠি থেকে মাহাদিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাদি ধর্ষণের কথা স্বীকার করেছে। মাহাদির বাসা বরিশালে ঝালকাঠিতে কিন্তু মাঝে মাঝে ঢাকায় কল্যাণপুরে তারা মামার বাসায় বেড়াতে আসতো আর বেরাতে এসেই তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করে। গ্রেফতার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। সে নিয়মিত ধানমন্ডি লেক ও এর আশেপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেলও আছে। একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে সূত্রে জানা যায়।
 
ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এই সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়।
 
মাহাদি তরুণীকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর এক পর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাত তলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশাল চলে যায়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন