দীর্ঘ ৬ বছর পর নিয়ামতপুর আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিকী সম্মেলন মঙ্গলবার
দীর্ঘ ৬ বছর পর নিয়ামতপুরে আগামী মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার বিকেল ৩ টায় নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে প্রাণ-চাঞ্চলতা ফিরে এসেছে। মিটিং আর চায়ের আড্ডায় কারা নেতৃত্বে আসছে এই নিয়ে চলছে আলোচনা। উপজেলা যুবলীগ সূত্র জানায়, কেন্দ্র থেকে উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে যুবলীগের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। সম্মেলনকে সফল করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে একাধিক সভা করেছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সর্বশেষ নিয়ামতপুর উপজেলা যুবলীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হন সাদ্দাম হোসেন সুমন ও সাধারণ সম্পাদক হন মোত্তালিব হোসেন বাবর। ৩ বছরের জন্য কমিটি গঠন হলেও প্রায় ৬ বছর ধরে চলছিল যুবলীগের সাংগঠনিক কার্যক্রম। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে হিসাব-নিকাশ বেশি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে। সমর্থকদের মধ্যে কার নেতা পদ পাবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। নেতাকর্মীদের মধ্যে ঘুরে-ফিরে আলোচনা একটাই, এবারের সম্মেলনে কারা আসছেন নেতৃত্বে। মঙ্গলবার বিকেলে সম্মেলন উদ্বোধন ঘোষণা করবেন জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন, উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, যুবলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আমানুজ্জামান সাগর, সহ-সভাপতি শেখ পলাশ, সহ-সম্পাদক আতিকুর রহমান সোহাগ ও বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র, দেলোয়ার হোসেন শিমুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বপন আহমেদ স্টার, অর্থ সম্পাদক মোরশেদ আলম মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম মাহমুদ,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য এবং সদর ইউনিয়ন যুবলীগের সদস্য মাহাদি হাসান পায়েল, উপজেলা যুবলীগের সদস্য তোজাম্মেল হক বকুল, সোহাগ, তৌফিক চৌধুরী, ও শ্রী সনজিদ ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন