ধামইরহাটে ৩শত শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন শহীদুজ্জামান সরকার এম.পি
নওগাঁর ধামইরহাটে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট সমুহ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৯ম ও ১০ শ্রেনির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সরকারি ও এমপিওভুক্ত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শত জন শিক্ষার্থীদের হাতে এই ট্যাব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। ৮ জুলাই সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ^াস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান তদন্তকারী মো. নুর মোহাম্মদ জানান, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদরাসার ৯ম ও ১০ম শ্রেনি থেকে ৩জন করে মোট ৬জন শিক্ষার্থী একটি প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয় এবং তাদের এককালীন একটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবগুলো প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত