নবাবগঞ্জে বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শাহিদা (৪০) নামে এক নারীর ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বাহ্রা চকে ফসলের ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেলিমের স্ত্রী। তারা পরিবার নিয়ে বাহ্রা গ্রামের মো. জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টিপাত হয়। শাহিদাসহ ৪ শ্রমিক পশ্চিম বাহ্রা চক এলাকায় বাহার মোল্লার জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে শাহিদা গুরুত্বর আহত হন। আশপাশের লোকজন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মালিহা শাহিদার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, শাহিদার আগেই মৃত্যু হয়েছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied