ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজ শিক্ষার্থীর মৃত্যু


মাহবুব ইসলাম  photo মাহবুব ইসলাম
প্রকাশিত: ৮-৭-২০২৩ রাত ১০:১৯

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মীর ওজায়ের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মীর ওজায়েরের সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

ওজায়েরের সহপাঠী গালিব ফেইসবুকে লিখন, ‘আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় বন্ধু  মীর উজায়ের পৃথিবী থেকে চির দিনের জন্য চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

হাবিব হান্নান নামের একজন লিখেন, ‘সদা হাস্যোজ্জ্বল আর মায়াবী চেহারায় সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলা মানুষটি,দুনিয়ার সফর এত তাড়াতাড়ি শেষ করে মালিকের ডাকে সাড়া দিবেন, ভাবতে পারিনি।’

জানা গেছে মীর ওজায়েরের গ্রামের বাড়ি ভোলা জেলার মনপুরায়। তিনি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলেন।

Sunny / Sunny

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে