ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারস চারা বিতরণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৯-৭-২০২৩ দুপুর ১:৪৩
রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২৪ মৌসুমে আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের জনপ্রতি ২ হাজার ২শত ৫০টি করে মোট ১১ হাজার ২শত ৫০টি আনারস চারা বিতরণ করা হয়েছে। রোববার (৯ জুলাই) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে স্থানীয় ৫ জন কৃষকদের মাঝে আনারস এর এই চারা বিতরণ করা হয়।
 
আনারস চারা বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনারস চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা