অপহরণের ৪ দিন পর উদ্ধার নবম শ্রেণির ছাত্রী
মানিকগঞ্জের সাটুরিয়ায় অপহরণের ৪ দিন পর নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ব্রাক্ষণবাড়ী এলাকা থেকে উদ্ধার হয়।
এঘটনায় অপহারণকারী আবু সাঈমের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, সাটুরিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্রী গত ৬ জুলাই স্কুলে প্রাইভেট পড়ার জন্য আসে। স্কুল গেট থেকে আবু সাঈম নামে এক যুবক তাকে জোড় পূর্বক ধরে একটি সিএনজিতে তোলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। ওই ছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খুঁজ করলে তাকে না পেয়ে সাটুরিয়া থানায় অভিযোগ করেন।
ছাত্রীর বাবা আব্দুল রাজ্জাক হোসেন জানান, অনেকদিন থেকে আমার মেয়েকে ব্রাক্ষণবাড়ী গ্রামের মো. শামীম হোসেনের ছেলে আবু সাঈম উত্ত্যাক্ত করে আসছিল। এক পর্যায়ে স্কুলে আসা যাওয়া সময় কুপ্রস্তাব দিত। তার কুপ্রাস্তাবে রাজী না হওয়ায় মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার ভোরে ব্রাক্ষণবাড়ী থেকে উদ্ধার করে। এ ঘটনায় আমি বাদী হয়ে সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছি।
ওই শিক্ষার্থী জানায়, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অপহরণ করে জোড় পৃর্বক একটি বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করে বখাটে সাঈম হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন হোসেন জানান, ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করা ও আদালতে জবানবন্ধী দেওয়ার জন্য নেওয়া হয়েছে।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ ইমাম আল মেহেদি বলেন, ওই ছাত্রীকে গতকাল ভোরে উদ্ধার করা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied