কিছুটা শিথিল করে বাড়তে পারে লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন ৫ আগস্ট শেষ হচ্ছে।
কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় কঠোর লকডাউন কি থাকছে, নাকি শিথিল করা হচ্ছে।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে সভা অনুষ্ঠিত হবে।
এতে ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে একেবারে লকডাউন তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। আবার বর্তমান পরিস্থিতিও বজায় রাখা কষ্টকর হবে। কারণ মানুষ অধৈর্য হয়ে পড়েছে।
লকডাউন মানাতে মাঠে থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা হাঁপিয়ে উঠছেন। সঙ্গে মানুষের জীবন-জীবিকার কথাও ভাবতে হচ্ছে সরকারকে।
সব মিলিয়ে কিভাবে, কোন পর্যায়ের লকডাউন থাকলে মন্দের ভালো পরিস্থিতি বজায় রাখা যায়, সেই চিন্তাই করছে সরকার।
করোনার সংক্রমণ রোধে ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন ১৫ জুলাই ঈদের জন্য শিথিল হয়। আবার ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।
প্রীতি / প্রীতি
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ