গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ঈদ-উল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
৯ই জুলাই রবিবার বিকেল চারটায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের নাকাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল”এই প্রতিপাদ্যে জাতীয় পার্টির উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল ম্যাচ টির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন শাখাহার জাতীয় পার্টির সভাপতি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদ মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েল। তিনি বর্তমান প্রজন্মের তরুন যুবসমাজকে মাদকের প্রতি আসক্ত না হয়ে ক্রীড়ার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান এবং খেলাধুলার প্রতি সকল যুব সমাজকে আগ্রহী হওয়ার জন্য বলেন। নাকাই ইউনিয়ন যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করার আশা ব্যক্ত করেন। জাতীয় নির্বাচনে নাকাই ইউনিয়নে সকল জনগণের কাছে দোয়া চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক সাংগঠনিক সম্পাদক নাকাই ইউনিয়ন জাতীয় পার্টি। শাহ আলম তালুকদার জাতীয় পার্টি সভাপতি দরবস্ত ইউনিয়ন। আহাসানুল হক রুবেল সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন,আলম মন্ডল সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টি। রুহুল আমিন যুগ্ন- আহবায়ক জাতীয় যুব সংহতি,গাইবান্ধা জেলা শাখা। সাবলু মিয়া প্রধান সাবেক যুগ্ন-আহবায়ক জাতীয় যুব সংহতি গোবিন্দগঞ্জ, উপজেলা। উক্ত খেলায় যে দুটি দল অংগ্রহন করেন,শহিত মুক্তিযোদ্ধা বাদল সৃতি ফুটবল একাদশ বনাম তালুকজামিয়া ফুটবল একাদশ। খেলায় শহিত মুক্তিযোদ্ধা বাদল সৃতি ফুটবল একাদশ ৫-০ গোলে তালুকজামিয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়ি হয়। এ খেলা দেখতে মাঠের দু-পাশে দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো। খেলা শেষে বিজয়ী দল এবং রানাস্ আপ দলের হাতে পুরস্কার তুলেদেন জাহাঙ্গীর হোসেন জুয়েল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার