দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই
নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার (৮ জুলাই)দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর সন্যাসী তলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানাগেছে, ভুক্তভোগী আব্দুস ছালাম দীর্ঘদিন থেকে সন্যাসীতলা মোড় এলাকায় দুটি রুম তৈরি করে একটিতে দোকান এবং অন্যটিতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন আব্দুস সালাম দোকানে না থাকার কারণে রাতের অন্ধকারে কে বা বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
এসসয় স্থানীয় আবুল কাশেম নামে এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এঘটনায় মান্দা ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো কাজে সহায়তা করেন। আগুনে পুড়ে ছাই হয়ে দোকান মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এব্যাপারে দোকান মালিক আব্দুস সালাম জানান,ঘটনার দিন দোকানে না থাকার সুযোগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। দোকানে থাকা মালামাল ও আসবাব পত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, এব্যাপারে আমাকে কেউ জানাই নি। তবে দোকান মালিক লিখিত ভাবে জানালে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে নিয়মনুযায়ী সহায়তা করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে