ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগিনা নিহত


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ৪:৪৮
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগিনা। এই ঘটনায় গুরুতর আহত হন আরো একজন।
 
রবিবার (৯ জুলাই ) দিবাগতরাত দেড়টার সময় উপজেলার লক্ষীরহাট সাইফুল টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সবুজ রায় শান্ত(১৮), দিপু কুমার রায় (১৭)। এছাড়া এঘটনায় অজিত চন্দ্র রায়(১৬) নামে আরেকজন গুরুতর আহত হন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের গ্রামীনফোন টাওয়ারের দিকে মোটরসাইকেলে মোড় ঘুরানোর সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।
 
সড়ক দুর্ঘটনায় নিহত সবুজ রায় শান্ত সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তার সম্পর্কে মামা-ভাগিনা হয়। এছাড়া গুরতর আহত অজিত চন্দ্র রায় লক্ষীরহাট ঘোষ পাড়া গ্ৰামের আমিন চন্দ্র রায়ের ছেলে।
 
নিহত সবুজ রায় শান্ত (১৮) এবছর অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেছিলো এবং দিপু রায় আপন (১৭) নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
 
সড়ক দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, "এঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

এমএসএম / এমএসএম

বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান

মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য

রাজারহাটে নষ্ট সুপারিতেও মিলছে বাড়তি আয়ের সুযোগ

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির

অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ

পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা

শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ