ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রামগঞ্জে নিখোঁজের পর পুকুরে ভেসে উঠেছে কিশোর হাসানের লাশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৬:২১

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া চৌকিদার বাড়ির দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে মোঃ হাসানকে একদিন নিখোঁজের পর পুকুরে ভেসে ওঠার খবর  পাওয়া যায়। 

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান গত (৯জুলাই) রবিবার বেলা একটার দিকে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। 

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মাইকিং করে,আজ (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টার সময় পানিতে হাসানের লাশ ভেসে উঠতে দেখে বাড়ীর লোকজন  চিৎকার দিয়ে উঠলে সকলে খবর পায়। 

খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই মজিবুর রহমান এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পুকুর থেকে লাশ উঠিয়ে তদন্ত করে মৃত্যুর ব্যাপারে কারো সভাসন্দেহ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। 

নিহত হাসানের বাবা শারীরিক অসুস্থ থাকায় তার মা হালিমা বেগম জানান, গতকাল দুপুরে আমার ছেলে হাসান নিখোঁজ হয়। পরে আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করেও পাইনি। আজ সোমবার পুকুরে তার লাশ দেখতে পাই। ছেলের সাথে কারো শত্রুরা নেই এবং আমাদের সাথেও কারো কোনো শত্রুতাও নেই। আমরা কাউকে দোষারোপ করতে পারছি না। 

উল্লেখ্যঃ পার্শ্ববর্তী বাড়ির দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম জানান, হাসানের মত গত দুইবছর আগে মেহেদী নামে একজনের পানিতে লাশ পাওয়া যায় এবং একই বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে মোঃ আলী নিখোঁজ রয়েছে, নিচ্ছই এখানে কোন সমস্যা আছে বলে দাবী করেন তারা,

স্থানীয় মেম্বার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল নিখোঁজের খবর পাই। এরপর আজ দুপুরে মৃত অবস্থায় ভেসে উঠেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। পরিবারের দাবি কেউ মারেনি এবং কারো সাথে শত্রুতা নেই বলে তারা জানান।

ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি বিষয়টি জেনেছি এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার