ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভারে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-৭-২০২৩ রাত ১০:৩০

সাভারে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।রবিবার গভীর রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর সুপার ক্লিনিক এর সামনে এঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সুপার ক্লিনিক এর সামনে কিশোর গ্যাং গ্রুপের একদল যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চার যুবককে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ হলে অন্তত দশ জন আহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে কি কারণে এমন ঘটনা তা জানা যায়নি। এছাড়াও আহতদের নাম পরিচয় ও পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অপরদিকে সাভারের কাতলাপুর এলাকায় চাঁদা না পেয়ে রাসেল নামের এক চাল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে তার দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা লুটপাট করার বিষয়ে থানায় মামলা।এঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।এই বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন প্রচলিত আইন অনুয়ায়ী ব্যবস্হা নিয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন