পটুয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ২য় পর্যায়ে ট্যাব বিতরণ করা হয়েছে।
১১জুলাই মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) যাদব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
দুদক জেলা কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সিরাজের স ালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সরোয়ার কামাল টারজান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌরসভার প্যালেন মেয়র কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন।
দ্বিতীয় পর্যায়ে পটুয়াখালী সদর উপজেলার ৬০টি কারিগরি, মাধ্যমিক ও মাদ্রাসার ৩০১ জন ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিরাজুর রহমান, কারিগরি, মাধ্যমিক ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক এবং ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্যায়ে পটুয়াখালী জেলায় ২৮৭টি প্রতিষ্ঠান কারিগরি, মাধ্যমিক ও মাদ্রাসার ৮৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
এছাড়া প্রথম পর্যায়ে পটুয়াখালী জেলায় ২৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৫৬১জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied