ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নৌকার বিজয় নিশ্চিত করতে শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১১-৭-২০২৩ রাত ৮:১৫

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে আজ একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দেশের প্রতিটি স্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশের চলমান এই উন্নয়নের ধারা থমকে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামীলীগের উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ মঙ্গলবর (১১জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় একথা বলেন।
বদিউজ্জামান সোহাগ বলেন, আমি বিগত দুটি নির্বাচনেও এই আসন থেকে মনোয়ন চেয়েছিলাম। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাকে অপেক্ষা করতে বলেছিলেন। তার কথা মতোই আমি নৌকার পক্ষে কাজ করেছি। এবারও আমি মনোনয়ন প্রত্যাশা করায় নেত্রী আমাকে তৃণমূলের মানুষের কাছে গিয়ে কাজ করতে বলেছেন। আমি জননেত্রীর শেখ হাসিনার উন্নয়নের কথা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে গণসংযোগ করছি। নৌকার বিজয়ই আমার মূল লক্ষ্য।
ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপুর সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত  হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. রায়হান উদ্দিন শান্ত এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত