কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: জরিমানা আদায়
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করেন।
শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার রবির বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সংরক্ষণ করা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রবিরবাজারের জালালাবাদ হোটেলকে ১০ হাজার টাকা, মা সবজি ভাণ্ডারকে ৫ শত টাকা ও বিজয় অ্যান্ড সন্সকে ৫ শত টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied