বিএনপির ১২ নেতাকে আজীবন বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ১২ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, দেবিদ্বার পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন সরকার, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য শরিফুল ইসলাম সুমন, পৌর বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এআর আহমেদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদ মিয়া কর্মকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সরকার এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুজিবুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৭ জুলাই কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ১২ জনকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। কিন্তু দলের এ সিদ্ধান্তকে উপেক্ষা করে অনেকে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মেয়র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান মোল্লা বলেন, প্রথমবারের মতো দেবিদ্বার পৌরসভা নির্বাচন হচ্ছে। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন, তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। পৌরসভায় বিএনপির ভোট বেশি। আওয়ামী লীগের তিনজন প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই জয়ী হব। তবে বহিষ্কারের কোনো লিখিত আদেশ এখনও পাইনি।
কাউন্সিলর প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা জালাল উদ্দীন বলেন, পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের দলীয় কোনো প্রতীক নেই। আমাদের এলাকায় প্রচুর ভোটার। ভোটারদের অনুরোধে প্রার্থী হয়েছি। জয়ী হব ইনশাআল্লাহ। জয়লাভ করতে পারলে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হবে বিশ্বাস করি।
প্রসঙ্গত, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভা গঠন করা হলেও সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় গত দুই দশকে নির্বাচন হয়নি। এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
সলঙ্গায় পৌরসভা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়