লালমনিরহাটে আম নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পঁচা আম বিক্রি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার(১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান পাশ্ববর্তী জেলা রংপুরের গংগাচওড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন। সেখানে গতকাল সোমবার(১০ জুলাই) আম কিনেন তারই গ্রামের শামীম ও শাহীন। সেই আমগিলো ছিলো পঁচা। যা নিয়ে সোমবারও ক্রেতা বিক্রেতার মাঝে বিতর্ক হয়। এরই জের ধরে মঙ্গলবার(১১ জুলাই) পুনরায় ক্রেতা বিক্রেতার বিতর্ক বাঁধে। এক পর্যয়ে তা সংঘর্ষে গড়ায়। এসময় আম বিক্রেতা আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশেই দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হোন। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন নিহত আজিজার রহমানের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও গংঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) হাবিবুর রহমান বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied