ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১১:৩৫

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের শাপলা হলরুমে মঙ্গলবার বিকেল ৬ টায়  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে বিশেষ  উঠান বৈঠকের আয়োজন করে কোটালীপাড়া তথ্যকেন্দ্র। তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। 

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন  পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা খায়রুননাহার, তথ্য সেবা সহকারী মনি খানম, আমেনা খানম,  মনোজ রায় সহ আরো অনেকে।

বক্তারা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আর্দশবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন